খালেদা জিয়ার গ্রেফতারী পরোয়ানা করে সরকার তার ষড়যন্ত্র বাস্তবায়ন করছে

0

সিটিনিউজবিডি :  বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উত্তর জেলা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অদ্য সকাল ১১টায় কাজীর দেউরী মোড় হতে শুরু হয়ে নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে যুবদল নেতৃবৃন্দ বলেন, খালেদা জিয়াকে নির্বাচন হতে দূরে রাখতে আইনী বেড়াজালে আটকিয়ে সরকার তার ষড়যন্ত্র বাস্তবায়ন করছে। খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণের নেত্রী খালেদা জিয়ার গ্রেফতারী পরোয়ানা জারী করে সরকার তার পতন তরান্বিত করছে। অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহার না করলে এর প্রতিবাদে রাজপথে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।

উত্তর জেলা যুবদলের সভাপতি কাজী সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলেমান মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদল নেতা জাকের হোসেন, ফজলুল করিম, ফোরকান উদ্দিন রিজভী, শাহিনুল ইসলাম স্বপন, সাহাব উদ্দিন রাজু, দিদার মেম্বার, গাজী হানিফ, শাখাওয়াত হেসেন শিমুল, আনিছ আক্তার টিটু, ফখরুল হাসান, অমলেন্দু কনক, একরাম উল্লাহ নয়ন, মো. রফিক, নিজাম উদ্দিন লিটন, শাহনেওয়াজ মানিক, রফিকুল ইসলাম, পারভেজ মাসুদ, ইকবাল হোসেন, জি.এম সাইফুল, মো. শাহজাহান, সাইফুল ইসলাম, কামাল উদ্দিন, মোজাহের হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.