সীতাকুণ্ডে শীপ ব্রেকিং ইয়ার্ডে আহত শ্রমিকের  মৃত্যু

0

কামরুল ইসলাম দুলু  : সীতাকুণ্ডে শীপ ইয়ার্ডে দূর্ঘটনায় আহত ব্যাক্তি মারা গেছে। গত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেলোয়ার নামের এক শীপ ইয়ার্ড শ্রমিক মারা যাওয়ার খবর পাওয়া গেছে।  বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাড়িঁর এএসআই পঙ্কজ।

জানা যায়, গত ১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় মাষ্টার কাসেম এর মালিকানাধীন মাষ্টার এন্ড ব্রাদার্স নামের একটি শীপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় একটি লোহার খন্ডে চাপা পরে দূর্ঘটনায় দেলোয়ার (২৫) নামের এক কাটারম্যান আহত হয়। তাকে আশংণ্খা জনকবস্হায় চমেক হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়।

তখন আহত দেলোয়ারের অবস্থাজনক বলে কর্তব্যরত ডাক্তার জানিয়েছিলেন। দীর্ঘ ১৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গত রাতে তার মৃত্যু হয়। নিহত দেলোয়ার কুমিরা আকিলপুর গ্রামের মেজু মিয়ার পুত্র।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.