চট্টগ্রামে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার বিক্ষোভ মিছিল

0

সিটিনিউজবিডি :  মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা ও বিশ্বব্যাপি মুসলিম নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর-দক্ষিণ এর যৌথ ব্যবস্থাপনায় আজ ১৮ নভেম্বর শুক্রবার জুমার নামাযের পর লালদীঘি জামে মসজিদ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব জননেতা মাওলানা এম এ মতিন।

মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন প্রদেশে গত কয়েকদিনের গণহত্যার রোহিঙ্গা মুসলিম গণহত্যায় জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলোর নিরবতার তীব্র নিন্দা জানিয়ে মাওলানা এম এ মতিন বলেন,মিয়ানমার সরকার ধর্মীয় ঈর্ষা প্রবণ হয়ে যুগ যুগ ধরে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠির উপর রাষ্ট্রিয় সন্ত্রাস চালিয়ে আসছে। তাদের নির্বিচারে হত্যা করছে এবং ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়ে দেশ ছাড়া করছে। অথচ মিয়ানমার সরকারের এ জঘন্য নিষ্ঠুরতা চেয়ে চেয়ে দেখছে প্রাচ্য-পাশ্চাত্যের নামধারী মানবতাবাদী শক্তিধর রাষ্ট্রগুলো।

রোহিঙ্গাদের একটাই অপরাধ। ওরা মুসলমান। ওরা মিয়ানমারে হাজার হাজার বছর ধরে বসবাস করে আসা সত্ত্বেও মিয়ানমার সরকার ধর্মীয় ঈর্ষা কাতরতার কারণে তাদের নাগরিক অধিকার ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। তিনি জাতিসংঘ, আরবলীগ, ওআইসি, মানবাধিকার সংস্থাসহ বিশ্বমুসলিম সম্প্রদায়ের সমালোচনা করে বলেন, বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি নির্যাতিত এ জনগোষ্ঠির অধিকার আদায়ে কেউ ভূমিকা রাখছেন না। এ অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রতিবেশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকারের দায়িত্ব। রোহিঙ্গাদের উপর এ অন্যায়, নির্যাতন, নিপীড়ন বন্ধে বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।

ইসলামী ফ্রন্ট মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা নুরুল ইসলাম জিহাদীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট মহানগর উত্তর সভাপতি নঈম উল ইসলাম পুতুল। নগর যুবসেনা সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট নগর উত্তর সহ-সভাপতি আবু নাছের তৈয়ব আলী, মো. জায়নুল আলম, ফজলুল করিম তালুকদার, সেক্রেটারি নাছির উদ্দীন মাহমুদ, নগর দক্ষিণ ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা গিয়াস উদ্দিন নিজামী, জসিম উদ্দিন ছিদ্দিকী, ছাত্রসেনার কেন্দ্রিয় সহ-সম্পাদক জি.এম শাহাদত হোসাইন মানিক, অর্থ সম্পাদক নুরুল্লাহ রায়হান খান, নগর দক্ষিণ সভাপতি সৈয়দ মুহাম্মদ খোবাইব, নগর উত্তর সভাপতি মুহাম্মদ ফরিদুল ইসলাম, সম্পাদক আবদুল কাদের রুবেল, মুহাম্মদ রিয়াজ হোসাইন। নগর ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার মধ্যে উপস্থিত ছিলেন শফিউল আলম শফি, মো. নবী হোসেন, সৈয়দ এনামুল হক, জসিম উদ্দিন সিদ্দিকী, আবদুল করিম সেলিম, রেজাউল করিম, বেলাল হোসেন, সৈয়দ মোফাস্সেল টিপু, আবু তৈয়ব, ইব্রাহিম খলিল, খোরশেদুল ইসলাম সুমন, মারুফ রেজা, গোলাম মোস্তফা, সৈয়দ মোয়াজ্জেম হোসেন মাসুম, ফৌজুল আজিম, এরশাদুল করিম, রিদোয়ান হোসেন তালুকদার, মামুনুল ইসলাম, আবদুল মতিন, হুমায়ূন কবীর, তৌহিদুল ইসলাম, ফোরকান রেজা প্রমুখ। বক্তারা বলেন, মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীদের উপর তিন দশক ধরে চলমান এ নির্যাতন ও গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সমূহ ও জাতিসংঘ ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমানে এ নির্যাতিত জনগোষ্ঠির নাগরিক স্বীকৃতি ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাড়াতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.