সরকার ক্ষমতায় থেকে বিএনপি চেয়ারপার্সন’র বিরুদ্ধে ষড়যন্ত্র করছে

0

সিটিনিউজবিডি :  চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই অবৈধ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপি’র চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৬ কোটি মানুষের নেত্রী। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আপোষহীন নেত্রী হিসেবে উপাধি পেয়েছিলেন।

তিন তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই অবৈধ সরকারের বিরুদ্ধে জনগণের অধিকার আদায়ের কথা বলতে গিয়েই আজ সরকারের ষড়যন্ত্রে শিকার হচ্ছেন। নির্দলীয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়ার আন্দোলন চলবেই।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, সরকার একটা ঘটনা ঘটলে সে ঘটনাকে আড়াল করার জন্য অন্য একটি ঘটনা মঞ্চস্থ করে। এটা একটা এই অবৈধ সরকারের নাটক। স¤প্রতি নাসির নগরে হিন্দু স¤প্রদায়ের মন্দির ও বাড়িঘর হামলা এবং গাইবান্ধায় সাঁওতালদের উপর বর্বরোচিত হামলায় সারা দেশ যখন উত্তাল তখনই তিন তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করেছে। কিন্তু কোন গ্রেফতারী পরোয়ানায় বিএনপি’র নেতাকর্মীরা ভয় করে না।

সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রস্তুত রয়েছে। জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামিতে খালেদা জিয়া ও জিয়া পরিবারের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান।
তিনি অদ্য ১৮ নভেম্বর শুক্রবার সকাল ১১টার সময় বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের বিক্ষোভ মিছিলোত্তর দলীয় কার্যালয় নাসিমন ভবনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে নগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, মামলা-হামলা, নির্যাতন-নিপীড়ন করে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে যুবদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। সরকারের এখন হায় হায় অবস্থা। দু:শাসন ও দুর্নীতিতে সরকারের আপাদমস্তক জড়িত।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দ্বীপ্তির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন, নূর আহমেদ গুড্ডু, হাবিবুর রহমান মাসুম, আবদুল কাদের জসিম, নূর হোসেন নুরু, ইকবাল পারভেজ, মো. কামরুল, মিয়া হারুন, মো. সরওয়ার, আসাদুর রহমান টিপু, তাজুল ইসলাম তাজু, মো. হাসান, মো. এয়াছিন, মহিউদ্দিন, গিয়াস উদ্দিন টুনু, মাঈনুদ্দিন পারভেজ, মো. দুলাল, মুজিবুর রহমান রাসেল, মো. হেলাল, পলাশ, শামীম, মাহাবুব, আসাদুজ্জামান রুবেল, শওকত খান রাজু, মো. জসিম, মো. আক্কাস, মো. কামরুল, ইলিয়াছ রাজু, মানিক, ইকবাল, সোহেল, গোলাপ, স্বপন, নিজাম, হাসান, লিটু, লিটন, দীপঙ্কর, আরিফ, সাইদুল, মো. জসিম, মো. শাহাদাত হোসেন, ওয়াসিম, হুমায়ূন কবীর, বেলায়েত হোসেন, আবদুল মান্নান, জানে আলম, মিজান, জাহাঙ্গীর আলম, মঞ্জুরুল আলম, মো. শহিদুল্লাহ শহিদ, মো. নেজাম প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.