প্রয়াত এস.এম ইউসুফের প্রতি মুক্তিযুদ্ধের বিজয় মেলার শ্রদ্ধাঞ্জলি

0

সিটিনিউজবিডি :  মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, চট্টগ্রাম অঞ্চলের মুজিব বাহিনীর কমান্ডার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এস.এম.ইউসুফের জানাযা অনুষ্ঠানে মহানগর আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী বলেন, এস.এম.ইউসুফ চলে গেছেন না ফেরার দেশে।

তাঁর কতর্ব্য-কর্ম আমাদেরকে ধারণ করতে হবে। তিনি বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধকারীদের মধ্যে আমার সহযোদ্ধা ছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো আমাদের নৈতিক কর্তব্য। তিনি আরো বলেন, এস.এম.ইউসুফ আওয়ামী লীগের দুঃসময়ের সাথী। সুসময়ে তাঁকে ধারণ করতে পারলেই শেখ হাসিনার নেতৃত্বে আমাদের উন্নয়ন যাত্রা সফল হবে। প্রয়াত এস.এম ইউসুফের

জমিয়তুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গনে বা’দ জুমআ মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পরবর্তীতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক মেয়র আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন জাতীয় সংসদের প্রাক্তন চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ এম.পি, সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, ডাঃ আফসারুল আমিন এম.পি, সামশুল হক চৌধুরী এম.পি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা ইসহাক মিয়া, দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি মোছলেম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান মাহতাব উদ্দিন চৌধুরী, নঈম উদ্দিন চৌধুরী, বদিউল আলম, এম.এন ইসলাম, মহাসচিব মোহাম্মদ ইউনুছ ও আহমেদুর রহমান সিদ্দিকী, মুক্তিযোদ্ধা অমল মিত্র, মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী, অর্থ সচিব পান্টু লাল সাহা, মহানগর আওয়ামীলীগের শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, যুবলীগের ফরিদ মাহমুদ, এস.এম সাঈদ সুমন, শেখ নাছির আহমদ, দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.