পিএসসি/পিডিসি পরীক্ষার্থীদের ছাত্রলীগের শিক্ষা সামগ্রী উপহার

0

সিটিনিউজবিডি :  পিএসসি/পিডিসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী উপহার দিল ছাত্রলীগ। নগরীর ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে নগরীর জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সড়ক সংলগ্ন মাঠে আসন্ন প্রাথমিক (পিএসসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিডিসি) শতাধিক পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার ও আলোচনা সভা আজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগ নেতা সাকিব হোসেনের সভাপতিত্বে ও ছাত্রনেতা মো: রেজাউল’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন নগর যুবলীগ সদস্য সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। বিশেষ বক্তা ছিলেন ওয়ার্ড যুবলীগ সাংগঠনিক সম্পাদক এস.কে মাহমুদ হিরু।

বক্তব্যে কাজী রাশেদ আলী জাহাঙ্গীর বলেন, ছাত্রলীগের রাজনীতি হতে হবে ছাত্র বান্ধব। ছাত্রলীগ নেতারা সাধারণ ছাত্র-ছাত্রীদের সাথে কতটুকু সুসম্পর্ক রাখেন তার উপর নির্ভর করবে ছাত্রনেতার নেতৃত্বের গুণাগুণ। আলোচনা সভায় নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, শেখ হাসিনার শিক্ষা বান্ধব সরকারের সামনে শিক্ষা খাতে ব্যাপক গুণগত মানের পরিবর্তন এসেছে। হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত ও জাতীয়করণ করা হয়েছে। লক্ষাধিক শিক্ষকের চাকরি সরকারীকরণ করা হয়েছে। এর ফলে শিক্ষা খাতে বাণিজ্যিকায়ন কমেছে।

যতটুকু বাণিজ্যিকায়ন এই মুহুর্তে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে তা নির্মূলে চট্টগ্রামের মাটিতে বাংলাদেশ ছাত্রলীগ রীতিমত যুদ্ধ ঘোষণা করেছেন। যার প্রমাণ স্বরূপ এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে ছাত্রলীগের প্রতিবাদ কর্মসূচী ও অর্থ ফেরত নেওয়ার বিষয়টি তুলে ধরেন এই ছাত্রনেতা।

কর্মসূচীতে বক্তব্য রাখেন, ছাত্রনেতা আবদুল্লাহ আল আহাদ, খোরশেদ আলম, ৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা শাকিল খান, রাব্বান হোসেন, মো: হৃদয়, মিল্লাত হোসেন, নাহিদ হোসেন, দিপু, ইমরান হোসেন জিকুসহ প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.