সুশিক্ষিত ছাড়া কোনো জাতি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হতে পারে না- প্রধানমন্ত্রী

0

গোলাম সরওয়ার :  সুশিক্ষিত ছাড়া কোনো জাতি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হতে পারে না। তাই ১৯৭১ পরবর্তী বাংলাদেশ যখন যুদ্ধবিধ্বস্ত তখন জাতির জনক শিক্ষাকে প্রধান অগ্রাধিকার দিয়েছিলেন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০বছরের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আজ সকাল ১১টায় উদ্বোধন ঘোষণার সময় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন ।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীতে আমি সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সুন্দুর পরিবেশ ও চমৎকার প্রাকৃতিক সম্পদে ভরপুর ।এসময় তিনি সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি স্মারক ডাকটিকেট উন্মোচন করেন।

শেখ হাসিনা বলেন, সামরিক শাসকরাই ছাত্রদের হাতে অস্ত্র দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছে । এ সময় প্রধানমন্ত্রী ১৮ মিনিটের বক্তব্যে তার সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন।

দুই দিনব্যাপী এই আয়োজন শুক্রবার বিকালে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে ‍শুরু হয়। শনিবারের আলোচনা ও সাংস্কৃতিক পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।সুশিক্ষিত ছাড়া কোনো জাতি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হতে পারে না- প্রধানমন্ত্রী

চবি উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও আছেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, সাবেক উপাচার্য অধ্যাপক এজেএম নুরুদ্দিন চৌধুরী, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ, সংসদ সদস্য ওয়াশিকা আয়শা খান, সাবিহা মুছা, আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা ও প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরীও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হবে, বিকালে হবে সাংস্কৃতিক পরিবেশনা।

এদিকে অর্ধ শতকপূর্তির সুবর্ণচ্ছটায় অংশ নিতে বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী সকাল থেকেই পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাসে আসতে শুরু করেন। দশকপুরনো সাবেক শিক্ষার্থীরা সহপাঠীদের কাছে পেয়ে হয়ে উঠেন আত্মহারা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী গণভবন থেকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠান ও জেলাগুলোর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আজ শনিবার(১৯ নভেম্বর) সকালে ভিডিও কনফারেন্সে কথা বলেন।দেশের জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.