হালিশহরে ভিটেবাড়ি দখলের চেষ্টার অভিযোগ

0

বাবর মুনাফ : চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর নারিকেল তলায় এলাকায় ভূমিদস্যুরা সন্ত্রাসী দিয়ে একটি নিরীহ পরিবারের বসতবাড়ি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন নগরীর দক্ষিণ হালিশহর নারিকেল তলায় এলাকার পাকিজা খাতুন।
সংবাদ সম্মেলনে পাকিজা খাতুনের পক্ষে লিখিত বক্তব্যে পাঠ করেন তার ছেলে মো. খুরশীদ আলম।
লিখিত বক্তব্যে খুরশীদ আলম বলেন, আমার মা ১৯৮০ সালে দক্ষিণ হালিশহর নারিকেল তলায় এলাকায় জমি খরিদ করেন। এর পর থেকে সেখানে আমিসহ আমরা ৪ ভাই এবং ১ বোন বসবাস করে আসছিলাম। কিন্তুু বিগত কয়েক বছর যাবৎ ধরে স্থানীয় একটি ভূমিদস্যু সিন্ডিকেট আমাদের খরিদ করা জমি ভুয়া কাগজ সৃষ্টির মাধ্যমে দখল নেয়ার চেষ্টা করে আসছে। এই অবস্থায় গত ৩ নভেম্বর ভূমিদস্যু সিন্ডিকেটের লোকজন তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের ভিটেবাড়ি দখল করতে আসলে আমরা বাধা দিই।

এর পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিছ মামলা দাখিল করি। যার নং ১৮৯১/১৬ এর পরিপ্রেক্ষিতে আদালত ১৫ নভেম্বর উক্ত জমির উপর স্থিতিবস্থার আদেশ প্রচার করেন। কিন্তুু এর পরও ভূমিদস্যু সিন্ডিকেটের লোকজন তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে ভিটেবাড়ি দখলের চেষ্টা করছে। স্থানীয় প্রশাসনের কাছে এই বিষয়ে অভিযোগ দেওয়ার পরও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.