সীতাকুণ্ডে বালু ভরাট নিয়ে প্রতিপক্ষের হামলা, আহত ৩

0

কামরুল ইসলাম দুলু , সীতাকুণ্ড : সীতাকুণ্ডে বালু ভরাট নিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলাধীন জোড়আমতল ছড়াকুল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জোড়আমতল ছড়াকুল এলাকায় শেখ পারভেজ সাহেবউদ্দিনের সাথে জায়গার সীমানা নিয়ে প্রতিপক্ষের বিরোধ হয়ে আসছিল। বিগত ২ বৎসর আগে গ্রামের মেম্বার ও গন্যমান্য মুন্সি নিয়ে শালীশি বৈঠক করে উভয়ের সম্মতিক্রমে সীমানা নির্ধারণ করে টিন দিয়ে সীমানা নির্ধারন হয়। সোমবার দিবাগত রাতে সাহাবউদ্দিনের ছেলে শাহিন তার নিজ জায়গার উপর ট্রাক থেকে মাটি ভরাট করার সময় হঠ্যাৎ আকস্মিকভাবে আলী আকবর, ছেলে আলাউদ্দিন, স্ত্রী ও অজ্ঞাত নামা কয়েকজন শেখ পারভেজ এর পরিবারের উপর হামলা করে।

এতে শহিন, শাকিন ও মা জায়দা বেগম আহত হয়। পরে স্থানীয়রা আসিলে হামলাকারীরা পালিয়ে যায়। তারা আহতদের কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। স্থানীয় ইউপি মেম্বার কফিল উদ্দিন জানান, শেখ পারভেজের জায়গার উপর দিবাগত রাতে বালু ভরাট করার সময় তাদের উপর আকস্মিকভাবে হামলা চালায়। ঘটনার পর আমি গিয়ে আহতদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করি।

এ ব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন,আমি শুনেছি জোড়আমতলার ছড়ারকুল এলাকায় একটি সংঘর্ষের কথা এবং এতে আহতও হয়েছে কয়েকজন তারা হাসপাতালে ভর্তি আছে তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে থানায় আসেননি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.