ডিপ্লোমা শিক্ষা দিবস ২৫ নভেম্বর

0

বাবর মুনাফ : আগামী ২৫ নভেম্বর শুক্রবার দেশব্যাপী পালন করা হবে “জাতীয় ডিপ্লোমা শিক্ষা দিবস”। এবারের প্রতিপাদ্য ‘গ্রাম উন্নয়নে বিভাগীয় ডিপ্লোমা শিক্ষা বোর্ড’।

এ উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠানের অংশ হিসাবে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বিকাল ৪ ঘটিকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন, অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক মেয়র ও সাংসদ মাহামুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, অধ্যক্ষ ডা. আবুল করিম, অধ্যাপক শামসুদ্দিন শিশির প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.