নগরীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

0

সিটিনিউজবিডি : ভোর ৬টা থেকে নয় ঘণ্টা ধর্মঘটের পর প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল-হাসান এবং চট্টগ্রামের পুলিশ সুপার নূর ই আলম মিনার সঙ্গে বৈঠকে পরিবহন শ্রমিক নেতাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়। এরপর বিকেল ৩টা থেকে ধর্মঘট প্রত্যাহারের এই ঘোষণা এসেছে।

এর আগে মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে সিএমপি কমিশনারের সম্মেলন কক্ষে ধর্মঘট আহ্বানকারী পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।

জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল-হাসান বলেন, আমরা পরিবহন শ্রমিকদের দাবিগুলো বিবেচনায় নিয়েছি। আগামী ৪ ডিসেম্বর মেয়রের সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। সেখানে মেয়র ও পুলিশ কমিশনারের কাছে তাদের দাবিগুলো তুলে ধরা হবে।

ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা বলেন, পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। আশা করি আমাদের দাবিগুলো মেনে নিয়ে বাস্তবায়ন করা হবে।

টার্মিনাল নির্মাণ, পুলিশি হয়রানি বন্ধসহ নয় দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামে মঙ্গলবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এই কর্মসূচি পালনের ডাক দিয়েছে সংগঠনটি।

ধর্মঘটের কারণে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় সকাল থেকে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.