সিটিনিউজবিডি : বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে ৭ লাখ পিস ইয়াবাসহ ৭ জনকে আটক করেছে র্যাব। এসময় ইয়াবা বহনে ব্যবহৃত মাছ ধরার ট্রলারটিও জব্দ করা হয়।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ জানান, আটক ৭জনের মধ্যে মিয়ানমারের নাগরিকও রয়েছে।
