পলাতক ছিনতাইকারীর কারাদণ্ড

0

সিটিনিউজবিডি : চট্টগ্রামে এক ছিনতাইকারীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ রায় দেন।

চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী রায়ের বিষয়টি জানিয়েছেন।

দণ্ডিত ছিনতাইকারী মো. মিনহাজ বর্তমানে পলাতক আছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১২ আগস্ট মিনহাজকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ। এসময় তার দেখানো মতে নগরীর ওয়ারলেস কলোনি থেকে একটি দেশিয় তৈরি এলজি উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারের ১২ দিন পর পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। অভিযোগ গঠনের পর ৬ জনের সাক্ষ্য নেন আদালত।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.