আর গাইবেন না অরিজিৎ সিং

0

বিনোদন : এখন বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন অরিজিৎ সিংহ। অনেকের মতেই, ফিল্মি গানায় এ মুহূর্তে তাঁর মতো জনপ্রিয় গায়ক বলিউডে আর কেউ নেই। কিন্তু, এ সব ছেড়েছুড়ে চলে যেতে চাইছেন তিনি। আগামী বছরেই অবসর নিতে চাইছেন অরিজিৎ।

২০০৫-এ টেলিভিশনের এক মিউজিক রিয়েলিটি শো’তে প্রথম আত্মপ্রকাশ তার। এর পর একের পর এক রিয়েলিটি শো’য়ে গেয়েছেন অরিজিৎ। নজর কাড়তেও বেশি সময় নেননি। কিন্তু, তা সত্ত্বেও বলিউডে অরিজিতের এন্ট্রি কেকওয়াক ছিল না। বরং প্রথম দিকে বেশ স্ট্রাগল করে নিজের জায়গা তৈরি করতে হয়েছে।

গায়ক হিসেবে পরিচিত হওয়ার আগে বলিউড সুরকার প্রীতমের সঙ্গে মিউজিক অ্যারেঞ্জার হিসেবে কাজ শুরু করেন অরিজিৎ। ২০১১-তে মোহিত সুরির ফিল্ম ‘মার্ডার-২’-তে গানের সুযোগ। এর পর একের পর এক ফিল্মে অরিজিতের স্বকীয়তার পরিচয় মিলেছে।

তিনি বলেন, “আমার মনে হয় না, আমি এখানে থেকে বেশি দূর এগোতে পারব! এ বছরটাই হয়তো আমার শেষ বছর।” তবে গায়ক হিসেবে বলিউড থেকে সরে দাঁড়ালেও সঙ্গীতের জগতেই থাকতে চান তিনি। কিন্তু, হঠাৎ অবসরের সিদ্ধান্তই বা কেন? অরিজিতের কথায়: “বলিউডে পাঁচ-সাত বছর অন্তর পুরনো গায়কদের সরিয়ে উঠে আসে একঝাঁক নতুন মুখ। আমি হয়তো সেটা বদলাতে পারব। তবে শুধুমাত্র গান গাওয়া নয়, সঙ্গীতের অন্য দিকগুলোতে এগোলে আমি হয়তো বলিউডে আরও অনেক দিন টিকে থাকতে পারব। হয়তো এ ভাবেই বেঁচে থাকব আমি।” ভবিষ্যতে কী করতে চান তিনি? অরিজিৎ বলেন, “সামনের বছরগুলোতে মিউজিক টেকনোলজি নিয়ে আরও ওয়াকিবহাল হতে চাই।”

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.