রংপুরকে হারিয়ে বিপিএল শেষ করলো কুমিল্লা

0

খেলাধুলা : আজ বিপিএলে ছিল শুধুই নিয়মরক্ষার ম্যাচ। এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রংপুর রাইডার্সকে ৮ রানের ব্যবধানে হারিয়ে দিলো গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা।

ঢাকায় তৃতীয় পর্বে এসে টানা চারটি ম্যাচ জিতেও শেষ চারে উঠতে না পারার আক্ষেপে পুড়তে হলো গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।

নিজেদের শেষ ম্যাচে আজ কুমিল্লা মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্সের। শেষ চারে যেতে হলে এই ম্যাচে জিততেই হবে রংপুরকে। এমন সমীকরণ সামনে রেখে টস জিতে মাশরাফিদেরকেই ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর। ব্যাট করতে নেমে নাঈম ইসলামদের সামনে ১৭১ রানের বিশাল লক্ষ্য বেধে দেয় কুমিল্লা।

জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬২ রানে থেমে যেতে হলো রংপুর রাইডার্সকে। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচটিতে শেষ পর্যন্ত ৮ রানে হারতে হলো রংপুরকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.