সিটিনিউজবিডি : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরনদ্বীপে দুটি অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেয়েছে র্যাব। আজ (০৪ ডিসেম্বর) রোববার সকালে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ছয়জনকে আটক করেছে র্যাব।
র্যাব-৭ এর কক্সবাজারের কোম্পানি কমান্ডার মেজর তারিক নিশ্চিত করে জানান, ‘২০টির অধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে কারখানা দুটি থেকে। এ বিষয়ে রোববার বিকেল চারটায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
