দক্ষিণ বাকলিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ডা. শাহাদাতের ত্রান বিতরন

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন দক্ষিণ বাকলিয়ায় ইসহাকের পুল সংলগ্ন নুর বানু কলোনীতে অগ্নিকান্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্থ এলাকায় ছুটে যান এবং ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান।

পরিদর্শনকালে তিনি সমাজের বিত্তশালীদের এগিয়ে এসে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ডা. শাহাদাত হোসেন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল, হাড়ি-পাতিল এবং কম্বল বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইসহাক চৌধুরী আলীম, নগর বিএনপি সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মোঃ আলী, বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আলম রাজু, নগর ছাত্রদলের সভাপতি গাজী মোঃ সিরাজুল্লাহ, বিএনপি নেতা হাজী নবাব খান, আফতাবুল রহমান শাহিন, আলী ইউছুপ, এম.আই চৌধুরী মামুন, এ. কে.এম পেয়ারু, এ.এম. সেলিম, মামুনুর রশিদ মামুন, মোঃ শাহাজান, জিয়াউর রহমান জিয়া, সাহেদা আক্তার, মোঃ আলী কালু, মহিউদ্দীন, মোঃ আলমগীর, সাইফুল ইসলাম, মোঃ নুরুল আলম, মোঃ নুরুল আবছার, নুর হোসেন নুরু, আসাদুর রহমান টিপু, মাঈনুদ্দীন পারভেজ, সালা উদ্দীন বাসু, মুসতাকিন মাহমুদ, নুর উদ্দীন, মোঃ জহির, মোঃ মুছা, ফজলুল করিম খোকা, মোঃ মামুন, মোঃ লোকমান, মোঃ ইকবাল, ফোরকান, বাদশা, মোঃ জাকির, মোঃ বারেক, মোঃ শফিক, ফারুক, মানিক, দুলাল, ইউনুছ, মুছা, মঞ্জুর, প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.