সিটিনিউজবিডি : মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, সুস্থধারার বিনোদন চর্চায় ফুটবল ছিল জাগরণের প্রতীক। সেই ঐতিহ্য হারিয়ে গেছে। সেই ঐতিহ্যকে পুনরুদ্ধারে এই ফুটবল টুর্ণামেন্ট নতুন প্রজন্মের প্রতি উৎসর্গিত হল। তিনি আরো বলেন, ক্রীড়া হচ্ছে যুবশক্তির আত্মশুদ্ধির স্তম্ভ। এদেরকে সুসংগঠিত করতে পারলে দেশ সন্ত্রাস ও মাদকাসক্ত মুক্ত হবে।
তিনি আজ বিকেলে ঐতিহাসিক লালদিঘী ময়দানে লালদিঘী ময়দানে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজিত ক্রীড়া উপ-পরিষদের ব্যবস্থাপনায় ‘বিজয় মেলা থানা ফুটবল টুর্ণামেন্ট- ২০১৬’ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের সন্তানরা যাতে ক্রীড়া ও সাংস্কৃতিপ্রেমী হয় এ ব্যাপারে খেয়াল রাখতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠান বিজয় মেলা ক্রীড়া উপ-পরিষদের উপদেষ্টা চন্দন ধরের সভাপতিত্বে ও ক্রীড়া উপ-পরিষদের আহবায়ক মশিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছ ও আহমেদুর রহমান সিদ্দিকী। উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র, জাহাঙ্গীর চৌধুরী (সি.ইন.সি স্পেশাল), অর্থ সচিব পান্টু লাল সাহা, মাঠ উপ-পরিষদের আবু তাহের, নুরুল আমিন শান্তি, কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, সলিম উল্লাহ বাচ্চু, মোজাহেরুল ইসলাম চৌধুরী, ছিদ্দিক আলম, কাজী মাহাবুবুল হক চৌধুরী এটলি, মাহাবুবুল হক সুমন, সুনিল কৃষ্ণ দে, নিজাম উদ্দিন নিঝু, হেলাল উদ্দিন, এস.এম. সাঈদ সুমন, আসহাব রসুল জাহেদ, প্রণব দাশ, প্রবীণ কুমার ঘোষ প্রমুখ। উদ্বোধনী দিনে চান্দগাঁও থানা বনাম পাঁচলাইশ থানার মধ্যে অনুষ্ঠিত ম্যাচে চান্দগাঁও থানা বিজয়ী হয়েছে। আগামীকাল সকাল ১১টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলার পরিষদের বিজয় র্যালী উপ-পরিষদের উদ্যোগে পরামর্শ সভা সার্কিট হাউসে অনুষ্ঠিত হবে।
