সিটিনিউজবিডি : সিলেটে কলেজ শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে হত্যাচেষ্টা মামলায় বদরুল আলমের বিরুদ্ধে ১৭ জন সাক্ষ্য দিয়েছেন। আদালতের এপিপি মাহফুজুর রহমান এ তথ্য জানান।
সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে এ সাক্ষ্যগ্রহণ হয়। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১১ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন।
সাক্ষীদের মধ্যে ছিলেন মামলার বাদী খাদিজার চাচা আবদুল কুদ্দুস, এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি, প্রত্যক্ষদর্শী ইমরান কবির ও ফাহমিদা ইসলাম বৃষ্টি প্রমুখ।
এ মামলায় বাদী ছাড়াও ৩৬ জন সাক্ষী রয়েছেন বলে জানান এপিপি মাহফুজ।
