জুবায়ের সিদ্দিকী : চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আওয়ামীলীগে শুরু হয়েছে হ য ব র ল অবস্থা। দলীয় কোন্দলের জের ধরে এবার অনেক বেশী সংখ্যক প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করায় এ অবস্থা হয়েছে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও পুরুষ সদস্য প্রার্থী ৫৮ ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ১৬ জন।
প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর। প্রার্থীরা নির্বাচনে প্রতীক বরাদ্দ পাবেন ১২ ডিসেম্বর। সদস্য পদে প্রার্থীরা সকলেই প্রায় আওয়ামীলীগ ঘরানার। নিজেরা নিজেদের মধ্যে চালাচ্ছে যুদ্ধ। যেন আওয়ামীলীগ বনাম আওয়ামীলীগ।
