নদার্ণ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানীর এএমডি হলেন চৌধুরী গোলাম ফারুক

0

চট্টগ্রাম অফিস : নদার্ণ জেনারেল কো: লি: এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান চৌধুরী গোলাম ফারুক এসিসেটন্ড ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি বর্তমানে উক্ত কোম্পানীর বিসিডি ও আন্ডার রাইটিং বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন।

তিনি ১৯৮৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এম কম (হিসাব বিজ্ঞান) ডিগ্রী অর্জন করে ইস্টার্ণ ইন্স্যুরেন্স কো: লি: এ আন্ডার রাইটিং বিভাগে যোগদান করেন। পরবর্তীতে তিনি মেঘনা ইন্স্যুরেন্স কো: লি: রিপাবলিক ইন্স্যুরেন্স কো: লি:, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লি:, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কো: লি: এ কোম্পানী সেক্রেটারী, আন্ডার রাইটিং ইনচার্জ, প্রশাসন ইনচার্জ ও ব্রাঞ্চ কন্ট্রোল ইনচার্জ হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমী হতে ডিপ্লোমা পরীক্ষায় মেধা তালিকায় ১ম পর্বে ১ ম স্থান এবং ২য় পর্বে ৩য় স্থান অর্জন করে ট্রাইজার এওয়ার্ড অর্জন করেন। তিনি কাস্টম সুপারিনটেনডেন্ট সামছুল হুদা চৌধুরীর বড় ছেলে এবং বাংলাদেশ রেলওয়ের ইলেকটিক্যাল ইঞ্জিনিয়ার এ.এম নুরুল ইসলামের একমাত্র মেয়ের জামাতা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.