আসলাম চৌধুরীকে অবিলম্বে মুক্তি না দিলে কঠোর আন্দোলন

0

সিটিনিউজবিডি : বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম বলেছেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী আন্দোলন সংগ্রামের আলোকবর্তিকা। আসলাম চৌধুরী চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় নেতা। আর এজন্য আসলাম চৌধুরীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে জেলে আটকে রাখা হয়েছে। কিন্তু আওয়ামী স্বৈরাচারী সরকার জানে না, জেলের আসলাম চৌধুরী আরো বেশি শক্তিশালী।আওয়ামী লীগের নেতারা মোসাদের সঙ্গে আলোচনা করলে কোন কিছু হয় না, কিন্তু আসলাম চৌধুরী ছবি তোলায় তার অপরাধ। বিশ্বের ইতিহাসে এখনো পর্যন্ত কোন ফ্যাসিবাদি সরকার চিরস্থায়ী ভাবে ক্ষমতায় ঠিকে থাকতে পারেনি, বাংলার মাটিতেও কোন ফ্যাসিবাদি শাসক টিকে থাকতে পারবে না। এই বাকশালী অবৈধ সরকারের পায়ের নিচে মাটি নেই, তাই জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় তারা। কিন্তু তাদের সেই দিবা স্বপ্ন ভঙ্গ করে দিতে হবে।
তিনি শনিবার বিকালে নগরীর নাসিমন ভবন এলাকায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। লায়ন আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে উত্তর জেলা ছাত্রদল এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ থেকে আসলাম চৌধুরীর অবিলম্বে মুক্তি দাবি করা হয়। সভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আবছার জুয়েল। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ফেরদৌস আহমেদ মুন্না। উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জনির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, চাকসু ভিপি মো.নাজিম উদ্দিন, সালাউদ্দিন আহমেদ, ইসহাক কাদের চৌধুরী, নুরুল আমিন, নুর মোহাম্মদ, এডভোকেট আবু তাহের, আবদুল আওয়াল, অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, ডা.খুরশিদ জামিল,সেলিম উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আবু আহমেদ হাসনাত, কাজী সালাউদ্দিন, সোলায়মান মনজু, তফাজ্জ্বল আহমেদ, জাকির হোসেন, মো.মোরসালিন, সাহিদুল ইসলাম, কতুব উদ্দিন বাহার, নবাব মিয়া চেয়ারম্যান, জহিরুল হক, ইউসুফ নিজামী, মুছলিম উদ্দিন,আবদুস শুক্কুর, এডভোকেট রেজোয়ান নুর সিদ্দিকী উজ্জ্বল,ফোরকান উদ্দিন রিজভী, আজিজুল হক রিটু,নিজাম উদ্দিন লিটন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মামুনুর রশিদ মামুন, মোশারফ হোসেন, আওরঙ্গজেব মোস্তফা,নুরুল হুদা সোহেল, আলী মর্তুজা, ছাত্রদলের সহ সভাপতি আবুল কালাম আজাদ,আজিজ উল্লাহ, আজম উদ্দিন, কাজী সেলিম উদ্দিন, ওমর ফারুক ডিউক, তাকিবুল হাসান তৌকি, আনিস আক্তার টিটু, মাহবুবুল রহমান খান, গাজী মুবিন প্রমুখ।
সমাবেশে আবুল হাশেম বক্কর বলেন, এই ফ্যাসিবাদি গুনেধরা অবৈধ সরকার রাষ্ট্রের উন্নয়নের জোয়ারে কথা বলে জনগণের চোখ অন্য দিকে সরাতে এখন সাবেক রাস্ট্রপতি,স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের মাজার নিয়ে নতুন নাটক শুরু করেছে, তারা চাই জিয়ার মাজার সরিয়ে বিএনপির নাম মুছে ফেলতে। কিন্তু এই অবৈধ সরকার কে স্মরণ করে দিয়ে বলতে চাই জিয়ার মাজার নিয়ে ষড়যন্ত্র করা হলে এই চট্টলার মাটি থেকে সরকার বিরোধী দূর্বার আন্দোলন শুরু হবে। এই বাকশালী সরকার চট্টলার সিংহ পুরুষ আসলাম চৌধুরীকে ভয় পাই বলেই মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি করে রেখেছে। আমরা এই সমাবেশ থেকে তার মুক্তির দাবী জানাই।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.