তথ্য ও প্রযুক্তি : বাজারে এসেছে ডেলের সিলভার মুন এক্সপিএস আল্ট্রাবুক। ১৩ দশমিক ৩ ইঞ্চি পর্দার আল্ট্রাবুকটিতে ব্যবহৃত হয়েছে ষষ্ঠ প্রজন্মের কোর আই ৫ প্রসেসর। যার ক্লক স্পিড ২.৮ গিগাহার্ডজ পর্যন্ত। আল্ট্রবুকটিতে রয়েছে—১৮৬৬ মেগাহার্ডজ গতির ৮ জিবি র্যাম, পিসিআই স্লট ভিত্তিক ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা সলিড স্টেট ড্রাইভ ও ৫২০ এইচডি গ্রাফিক্স।
ওয়েভস ম্যাক্স অডিও প্রো প্রযুক্তির দুটি স্টোরিও স্পিকার এবং ৭২০পি এইচডি ওয়েবক্যাম রয়েছে এটিতে। দুটি ইউএসবি থ্রি পোর্ট, একটি মিনি ডিসপ্লে পোর্ট রয়েছে। অ্যাল্ট্রাবুকটির সঙ্গে মিলবে ৬৪ বিটের উইন্ডোজ ১০ হোম প্রিমিয়াম অপারেটিং সিস্টেম।
এক লাখ ৪১ হাজার টাকা মূল্যের ডেল এক্সপিএস আল্ট্রাবুকটির সঙ্গে দেয়া হচ্ছে ২ বছরের বিক্রয়োত্তর সেবা।
