ভ্যাট দিবসে চট্টগ্রামে র‌্যালী ও সেমিনার অনুষ্ঠিত

0

সিটিনিউজবিডি : জাতীয় ভ্যাট দিবস ২০১৬ উপলক্ষে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম এর উদ্যোগে আজ সকাল ১১.০০ টায় আগ্রাবাদ সিজিও বিল্ডিং -১ থেকে বারেক বিল্ডিং পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালিতে চট্টগ্রাম সটিি মেয়র আ. জ. ম নাছির উদ্দীন, চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাহবুবুল আলম সহ জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন চট্টগ্রাম অঞ্চলের সকল দপ্তরের কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওয়ার্ড ট্রেড সেন্টারে বঙ্গবন্ধু কনফারেন্স হলে, ‘‘রুপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে ভ্যাটের গুরুত্ব ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। মেয়র আ. জ. ম নাছির উদ্দীন এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু ফয়সাল মো.শাহরিয়ার মোল্লা, সদস্য (শুল্ক:রপ্তানী বন্ড ও আইটি), জাতীয় রাজস্ব বোর্ড, মাহবুব হোসেন কর কমিশনার, মাহবুবুল আলম, সভাপতি, চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি, কামরুন মালেক,সভাপতি,চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ গোলাম কিবরীয়া কমিশনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম।
চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের অন্তর্ভুক্ত ৩টি প্রতিষ্ঠানকে জেলা পর্যায়ের সর্বোচ্চ করদাতার সম্মাননা প্রদান করা হয়। প্রতিষ্ঠান ৩টি হলো (১) ব্র্যাক আড়ং, বিমান ভবন,১/২ সিডিএ এভিনিউ, চট্টগ্রাম (২) কে,সি,জে এন্ড এসোসিয়েটেড লিঃ, ৩২/৪৩, দক্ষিন খুলশী, চট্টগ্রাম (৩) ভেনাস রিসোর্ট এন্ড কফি হাউজ, লালমোহন বাহাদুর বাগান, বান্দরবান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.