চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক ২আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকাল ১০টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের ভাংগারমূখ ষ্টেশন থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী নুরুল আমিন (৩৫) কে গ্রেফতার করে চকরিয়া থানার উপ-পরিদর্শক এসআাই জাহাঙ্গীর আলম। নুরুল আমিন পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব নিজপানখালী এলাকার সাহাব উদ্দিনের পুত্র।
অপরদিকে গত শুক্রবার দুপুরে চকরিয়া থানার এসাই মাহাবুবুর রহমানের নেতৃত্বে জেলার টেকনাফ থানার পুলিশের সহযোগীতায় নারী ও শিশু নির্যাতন মামলার ৩ বছরের সাজা প্রাপ্ত আসামী মোহাম্মদ শাহিনকে গ্রেফতার করে। শাহিন উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মোহাম্মদ ইঊছুপের পুত্র।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম খা বলেন, পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
