মুসল্লিদের প্রিয় ব্যক্তিত্ব জালাল উদ্দিন আলকাদেরী – মহিউদ্দিন চৌধুরী
সিটিনিউজবিডি : জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্সে জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন আলকাদেলী (রহঃ) স্মরনে জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ্ মুসল্লি কল্যাণ সংস্থার উদ্যোগে সংস্থার সম্মানিত সভাপতি আলহাজ্ব বদিউল আলম সাহেবের সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয় আজ রবিবার বিকাল ০৩টায় ।
সভা সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন হাজারী। সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুসল্লি কল্যাণ সংস্থার সম্মানিত প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মেয়র আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী, আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক মাওলানা আবুল হাাত মুহাম্মদ তারেক, জমিয়তুল ফালাহ মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী।
হযরত গরীব উল্লাহ শাহ (রাঃ) মাজার জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ আলহাজ্ব্ মাওলানা মোহাম্মদ আনিসুজ্জামান, আলহাজ্ব মুহাম্মদ আব্দুল হামিদ প্রমুখ। স্মরণ সভায় প্রধান মেহমান আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী আলোচনায় বলেন জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহ, মসজিদের সম্মানিত খতিব মরহুম মুহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরী ছাহেব দায়িত্ব পালনকালে চট্টগ্রাম মহানগর এলাকার বসবাসরত সকল মুসল্লিদের প্রিয় ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন।
তাঁর একান্ত প্রচেষ্টায় জমিয়াতুল ফালাহ মসজিদকে জাতীয় মসজিদ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। প্রধান মেহমান তাঁর মেহমান পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক সভায় মরহুম মুহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরী ছাহেবের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন তেলোওয়াত, ইছালে মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়, সভায় সভাপতি উপস্থিত সকল আমন্ত্রিত অতিথি এবং সম্মানিত মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে শোক সভা সমাপ্তি ঘোষনা করেন।
