সিটিনিউজবিডি : বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ১০ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর দামপাড়াস্থ সংগঠনের কার্যালয়ে সামনের মাঠে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, মানবাধিকার বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেছেন, মানবাধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
সারা বিশ্ব আজ মানবাধিকার লঙ্গিত হচ্ছে। হাজার হাজার মানুষকে দেশ ছাড়া করে অমানাবিক জীবনের দিকে ঠেলে দিচ্ছে। যে জীবনের কোন নিশ্চয়তা নেই। যেমন- সিরিয়া, মায়ানমার এই সব দেশের মানুষ গুলো চরম মানবাধিকার পরিস্থির শিকার হচ্ছে। এর উত্তোরনের জন্য জাতিসংঘ সহ শক্তিদ্বয় রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। কমিশনের বিভাগীয় কমিটির গভর্ণর সেতারা গফ্ফারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ জসিম উদ্দিন।
কমিটির সেক্রেটারী এডভেকেট ফয়জুর রহমান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিরাজুল ইসলাম কমু, সোহের আহমদ মৃধা, কৃষ্ণ চৌধুরী, ডাঃ মোহাম্মদ সেলিম উদ্দিন, আমিনুল হক বাবু, মনোয়ার আজিজ, কর্নফুলী থানা শাখার সভাপতি মারুফ খান, বিভাগীয় কমিটির সায়মা হক, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, ইসমাইল হোসেন, আবুল কালাম, ইফতেখার জুয়েল প্রমূখ। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
