বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের বর্নাঢ্য কর্মসূচী গ্রহন

0

সিটিনিউজবিডি : যথাযথ মর্যাদা ও উৎসব মূখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচীর আলোকে চট্টগ্রামে বর্নাঢ্য কর্মসূচী গ্রহন করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের কর্মসূচীর মধ্যে রয়েছে ১৫ ডিসেম্বর শিশু কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা।
বিজয় দিবসের মূলকর্মসূচী শুরু হবে বিজয়ের প্রথম প্রহরে কোর্টহিলে ৩১ বার তোপধ্বনী ও কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে। অন্যান্য কর্মসূচী হচ্ছে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮.০০টায় এম এ আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠান। সার্কিট হাউজে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবার সদস্যদের সংবর্ধ্বনা । সিনেমা হল সমূহে বিনা টিকিটে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র এবং উন্মুক্ত স্থানে প্রামান্য চলচ্চিত্র প্রদর্শনী।

হাসপাতাল জেলখানা বৃদ্ধাশ্রম এতিমখানা শিশু পরিবার ভবঘুরে প্রতিষ্ঠান সমুহে উন্নত মানের খাবার পরিবেশন, জেলা ও উপজেলা সদরে ছাত্র ছাত্রী সমাবেশ অনুষ্ঠান ঞ-২০ ক্রিকেট টুর্নামেন্ট নৌকা বাইচ ফুটবল কাবাডি খেলার আয়োজন দিনব্যাপী শিশুপার্ক যাদুঘর ও চিড়িয়াখানা শিশুদের জন্য উন্মুক্ত রাখা ও বিনা টিকিটে প্রদর্শনীর ব্যবস্থাকরন প্রীতি ফুটবল প্রতিযোগিতা। জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য মন্দির গীর্জা প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।
সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তির সর্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.