বয়ফ্রেন্ডের সঙ্গে থাকবেন করিশ্মা

0

বিনোদন : সঞ্জয় কপূরের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে করিশ্মা কপূরের। শোনা যাচ্ছে, এ বার নাকি ছেলে-মেয়েকে নিয়ে বয়ফ্রেন্ড সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে থাকতে শুরু করবেন করিশ্মা।

জানা গিয়েছে, পেশায় মুম্বইয়ের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিইও সন্দীপ সম্প্রতি বান্দ্রায় একটি থ্রি-বেডরুম অ্যাপার্টমেন্ট কিনেছেন।

সূত্রের খবর, সন্দীপের অন্য একটি সমস্যা রয়েছে। তাঁর স্ত্রী অশ্রিতা কিছুতেই বিবাহবিচ্ছেদে রাজি নন। অশ্রিতা মনে করেন, করিশ্মা কপূরের জন্য তাঁকে ঠকিয়েছেন সন্দীপ। সে কারণেই সন্দীপ যেটা চান তিনি তাতে মোটেই রাজি নন। বলি মহলের গসিপ, সন্দীপের বিবাহবিচ্ছেদ না হওয়া পর্যন্ত বান্দ্রার ওই অ্যাপার্টমেন্টে আপাতত লিভ টুগেদার করবেন তাঁরা। যদিও নিজেদের সম্পর্কের বিষয়ে করিশ্মা বা সন্দীপ কখনও প্রকাশ্যে মুখ খোলেননি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.