সিটিনিউজবিডি : গত ১-৫ ডিসেম্বর ঢাকাস্থ রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে (সিরু মিয়া মিলনায়তন) আন্তঃপুলিশ কারাতে, জুড়ো, বক্সিং এবং কুস্তি প্রতিযোগিতা সম্পন্ন হয়।
উক্ত প্রতিযোগিতায় সিএমপি কারাতে দল ২ টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি তামা পদক পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ও সিএমপি দল বক্সিং এ ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য, কুস্তিতে ১টি রৌপ্য ও জুড়োতে ১টি রৌপ্য পদক অর্জন করেন।

সিএমপির ক্রীড়া টিমের সদস্যগণ পুলিশ কমিশনার সিএমপি মহোদয়ের সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ কালে কমিশনার মহোদয় খেলোয়াড়দের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় বাহিনীর কাজের পাশাপাশি নিয়মিত কঠোর প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম, অতিঃ পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) দেবদাস ভট্টাচার্য, অতিঃ পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল-হাসান, উপ-পুলিশ কমিশনার (সদর) ফারুক আহমেদ।
পদক প্রাপ্ত খেলোয়াড়রা হলো- এএসআই নিরস্ত্র মামুনুর রশিদ, নারী কং/লতা পারভীন, নারী কং/রাকিবা সুলতানা, কং/মোহাং সবুজ, কং/মাহামুদুল হাসান, এএসআই নিরস্ত্র মামুনুর রশিদ, নারী কং/লতা পারভীন, কং/মোহাং সবুজ, কং/মোহাং সবুজ (২), নারী কং/লতা পারভীন।
