বন্দর মহিলা কলেজের প্রভাষক মনির স্মরণ সভা

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের অর্থনীতির প্রভাষক রহিমা আহমেদ মণি স্মরণে এক সভা ও দোয়া মাহফিল ১২ ডিসেম্বর সোমবার বেলা সাড়ে ১১ টায় শহীদ মোঃ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বন্দর মহিলা কলেজের অধ্যক্ষ কাশানা আক্তার খানমের সভাপতিত্বে ও প্রভাষক তাহমিনা ইয়াসমিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরীক্ষা কর্মকর্তা মুহাম্মদ রফিকুল আলম, চট্টগ্রাম বন্দর কলেজের উপাধ্যক্ষ মিতালী পালিত, পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক মু. বেলাল উদ্দিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আহমদ ইমরানুল আজিজ, চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোছাব্বিহা সুলতানা, ইংরেজি বিভাগের প্রভাষক নাজমুল আহসান সরকার ও পরিবারের পক্ষ থেকে মরহুমা রহিমা আহমদের স্বামী মুহাম্মাদ মাইনুল সুমন।
স্মরণ সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও হাইস্কুল কলেনী মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা তৈয়্যব আলী মজিদী।
স্মরণ সভায় বক্তারা মরহুমার স্মৃতিময় জীবনের উপর আলোচনা করেন এবং রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালানা করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.