মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন শপথ গ্রহন করেছে।
সোমবার বিকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ পাঠ করান রাঙামাটির জেলা প্রশাসক মো: মানজারুল মান্নান। এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, সদর নির্বাহী অফিসার সুমনি আক্তার।
এসময় জেলা প্রশাসক মো: মানজারুল মান্নান বলেন, ইউপি হচ্ছে জনগণের কাছের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের দায়িত্ব অনেক, দায়িত্ব পালন করতে পারলে জনগণের কাছে যাওয়া কোন ব্যাপার নয়।
তিনি আরো বলেন, তরুণ ইউপি চেয়ারম্যান হলে জনগণের জন্য কাজ করার শক্তি বেশি থাকে। তাই তিনি তারুণ্যকে কাজে লাগিয়ে নব নির্বাচিত চেয়ারম্যানকে কাজ করার আহ্বান জানান।
প্রসঙ্গত, গত ৪ জুন ২০১৬ রাঙামাটির অন্য সকল উপজেলার ন্যায় বরকল উপজেলার ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এতে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ মামুন জয় লাভ করলেও তার বিরোধী জেএসএস প্রার্থী নির্বাচন কারচুপি অভিযোগ তুলে মামলা করেন।
পরে এই নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে গত ১১ ডিসেম্বর ২০১৬ নির্বাচন কমিশন থেকে গ্রেজেট পাশ হওয়ার মাধ্যমে মামুনুর রশিদকে ইউপি চেয়ারম্যান হিসাবে জয় যুক্ত ঘোষণা করেন।
