সরকার জ্ঞান অর্জন ও মেধা অন্বষণে ব্যাপক ভূমিকা রাখছে : মহিউদ্দিন চৌধুরী

0

সিটিনিউজবিডি : মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ এর উদ্যোগে আজ লালদিঘী ময়দানে বই, বৃক্ষ ও বিজ্ঞান মেলার শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিষদের চেয়ারম্যান ও চটগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী বলেছেন, জ্ঞান অর্জন ও পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন করতে হবে কারণ, তারাই আমাদের ভবিষ্যৎ। আজ নানা কারণে প্রাকৃতিক ভারসাম্য ক্ষুণœ হচ্ছে এ থেকে মুক্ত হতে আমাদের সন্তানদের বৃক্ষকে ভালবাসতে হবে। পাশাপাশি বই তাদের মনন চর্চায় চিরসাথী হউক এই জন্য বই প্রকাশকদের তাদের পছন্দ অনুযায়ী বই প্রকাশনা করতে হবে।

তিনি বলেন, প্রযুক্তির ভালো-মন্দ দুটিই আছে আমাদের সন্তানদের অভিভাবকদের খেয়াল রাখতে হবে সন্তানরা যাতে প্রযুক্তির অপব্যবহার না করে। তিনি সাইবার ক্রাইম প্রতিরোধে সরকারের অবস্থানকে আরো জোড়ালো করার জন্য আমাদের সকলকে উদ্যোগী হতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার জ্ঞান অর্জন ও মেধা অন্বষণে ব্যাপক ভূমিকা রাখছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পিতভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার কর্মপরিকল্পনার সাথে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা একটি নৈতিক কর্তব্যবোধ।
মুক্তিযুদ্ধের বিজয় মেলার ক্রীড়া উপ-পরিষদের উপদেষ্টা চন্দন ধরের সভাপতিত্বে ও ক্রীড়া উপ-পরিষদের আহবায়ক মো: মসিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ সালাম।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু উপস্থিত বক্তব্য রাখে চট্টগ্রাম মুসলিম হাই স্কুলের ছাত্র মেহেদী হাসান রাব্বী, কাজী আহমেদ ইমতিয়াজ আকাশ, আবু আবদুল্লাহ জোনাইদ, আবদুল্লাহ মো: ফারুক। তাদের হাতে পুরস্কার তুলে দেন উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ সালাম, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দর ধর, মসিউর রহমান চৌধুরী, কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, মো: আবুল মনসুর, প্রদীপ খাস্তগীর, হেলাল উদ্দিন, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু।
এসময় উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন নিঝু, মান্না বিশ্বাস, প্রবীণ কুমার ঘোষ, আতিকুল্লাহ, এ এস এম জাহেদ, আব্বাস উদ্দিন, আফগানী বাবু, নাঈম রণি, মোহাম্মদ আব্দুল আহাদ, বিকাশ দাশ, সেলিম উল্লাহ, আব্দুল জাহেদ মনি, অপু বড়–য়া, সুদিপ্ত বিশ্বাস, দিপংকর, আবু জিহাদ সিদ্দিকী, এস এম রুবেল, মোহাম্মদ নোমান সায়ীদ, মোহাম্মদ তারেক, আবদুল্লাহ মো: রিয়াদ প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.