সিটিনিউজবিডি : দাতা সংস্থা ইউএসএআইডি-ডিএফআইডি অর্থায়নে এনএইচএসডিপি-র উদ্যোগে চট্রগ্রামের স্থানীয় একটি হোটেলে শক্তিশালী, স্বনির্ভরএবং টেকসই এনজিও নেটওয়ার্ক তৈরির মাধ্যমে দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে মানসম্মত পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য, নবজাতক ও শিশুস্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক সেবা কার্যক্রমকে তরান্বিত করার প্রয়াসে সরকার ও সূর্যের হাসি নেটওয়ার্কের যৌথ আয়োজনে দিনব্যাপি এক সমন্বয় কর্মশালা এনএইচএসডিপি-রচিফ অব পার্টি ডা: হালিদা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের সচিব মিসেস নাসিমা বেগম এনডিসি। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও গণ যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিসেস কামরুন্নাহার ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ বিভাগের পরিচালক ও এমসিআরএএইচ-রলাইন পরিচালক ডা: মোহাম্মদ শরিফ। অনুষ্ঠানে অন্যান্যদেরমধ্যে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগের পরিচালক- পরিবার পরিকল্পনা ও যুগ্ম সচিব মোহাম্মদ নুরুল আলম এবং চট্রগ্রামের সিভিল সার্জন ডা: মো: আজিজুর রহমান সিদ্দিকী।
অনুষ্ঠানে অংশগ্রহন করেন যথাক্রমে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, চট্রগ্রাম-এর উপ-পরিচালক ডা: শেখ রোকন উদ্দিন আহমেদ, চট্রগ্রাম সমাজ কল্যাণ কার্যালয়ের উপ-পরিচালক বন্দনা দাশ, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের জেলা অফিসার অঞ্জনা ভট্টাচার্য, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মোখলেসুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মো: সাঈদ হাসান, চট্রমাম পরিবার পরিকল্পনা ওয়্যার হাউসেরসহকারী পরিচালক জনাব মো: আবুল কালাম ও চট্রগ্রাম বিভাগের সূর্যের হাসি নেটওয়ার্ক-এরআটটিএনজিও যথাক্রমে ইমেজ, নিস্কৃতি, সাস, সপিরেট, এফডিএসআর, প্রশান্তি, বন্ধন ও গ্রিনহিল-এর প্রকল্প পরিচালক ও ক্লিনিক ম্যানেজারবৃন্দ এবং চট্রগ্রামের স্থানীয় এনজিও-র প্রতিনিধিবৃন্দ সহ এনএইচএসডিপি-র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। দিনব্যাপী কর্মশালায় প্রারম্ভিক সেশনে বাংলাদেশে সূর্যের হাসি নেটওয়ার্ক প্রদত্ত স্বাস্থ্যসেবার তথ্য সম্বলিত এক মাল্টিমিডিয়া উপস্থাপনা তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি ডা: হালিদা আকতার। এতে তিনি সারাদেশে সূর্যের হাসি নেটওয়ার্কের মাধ্যমে ২৬ টিএনজিও-র ব্যবস্থাপনায় সকল জেলায় ৪০৬টি সূর্যের হাসি ক্লিনিক, ১০,৭৫৪ টি স্যাটেলাইট ক্লিনিক এবং ৮,৩১৬ জন কমিউটিনিটি সার্ভিস প্রভাইডার-এর মাধ্যমে প্রদত্ত অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্যাকেজ কার্যক্রমের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন।
মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের সচিব ও অনুষ্ঠানের প্রধান অতিথি মিসেস নাসিমা বেগম এনডিসি তাঁর বক্তব্যে সরকার ও সূর্যের হাসি নেটওয়ার্কের সমন্বয়ের মাধ্যমে দরিদ্র ও হত দরিদ্র জনগোষ্ঠী ও পারিবারিক উন্নয়নে এক সাথে কাজ করার ফলশ্র“তিতে এমডিজি অর্জনে যে বিশেষ ভূমিকা রেখেছে তার প্রসংশা করেন।
বিশেষ অতিথি তথ্য ও গণ যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিসেস কামরুন্নাহার তাঁর বক্তব্যে বলেন, তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধিনে প্রত্যন্ত অঞ্চলে পরিচালিত মোবাইল ফিল্ম শো-এ সূর্যের হাসি-র সেবা কার্যক্রমের ভিডিও“ এনেছি সূর্যের হাসি” ইতিমধ্যে সারা দেশ ব্যাপী প্রদর্শিত হচ্ছে এবং তিনি সূর্যের হাসি কার্যক্রমের সেবা পরিধির বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ বিভাগের পরিচালক ও এমসিআরএএইচ-রলাইন পরিচালক ডা: মোহাম্মদ শরিফ ইউনিয়ন পর্যায়ে মাতৃস্বাস্থ্য বিশেষ করে নিরাপদ প্রসব সেবা নিশ্চিত করার জন্য যেখানে সরকারের সেফ ডেলিভারি সেন্টার নেই সেখানে সূর্যেরহাসি নেটওয়ার্কের সেফ ডেলিভারি সেন্টারে সেবা প্রদানের প্রদানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
