সিটিনিউজবিডি : “সাম্য ও মানবতার মন্ত্রে শোষণের কারাগার ভাঙবোই” এই স্লোগানকে ধারণ করে প্রতি বছরের ন্যায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের উদ্যোগে নগরীর ষ্টুডিও থিয়েটার মিলনায়তনে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে ৬টি বিশ্ববিদ্যালয়ের ১২টি দল অংশগ্রহণ করে। ফাইনালে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (একুশে) এবং চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।
অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি এবং শিক্ষকনেতা অশোক সাহা। আগামী ১৬ ডিসেম্বর সকাল ১১.০০টায় চেরাগী পাহাড় চত্বরে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।
