হৃতিক-এর বিপরীতে সারা আলী

0

বিনোদন : সারা আলী খান সাইফ আলী খানের মেয়ে। শোনা যাচ্ছে, হৃতিক রোশানের বিপরীতে বলিউডে পা রাখতে যাচ্ছেন সারা। সারা আলী বয়স এখন ২৪। তার মধ্যে শোনা গেছে অনেক ছবিতে তার অভিনয় দেখা যাবে। কিন্তু এর আগে, শোনা যায়, টাইগার শ্রোফের সঙ্গে স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখবেন সারা। এরপর গুঞ্জন ওঠে, শহিদ কাপুরের ভাই ইশান কাট্টারের সঙ্গে দ্য ফল্ট ইন আওয়ার স্টার সিনেমার রিমেকে দেখা যাবে তাকে। এছাড়া জিনিয়াস শিরোনামের একটি সিনেমায় সারাকে দেখা যাবে বলে খবর প্রকাশিত হয়।সর্বশেষ শোনা যায়, রণবীর সিংয়ের বিপরীতে গলি বয় শিরোনামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। এরও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

কিন্তু শেষ পর্যন্ত সবই গুঞ্জন পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম, সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এমনটাই জানিয়েছেন।

করণ মালহোত্রা হৃতিককে নিয়ে অগ্নিপথ সিনেমা বানিয়েছেন। এছাড়া এ অভিনেতার যোধা আকবর সিনেমায় সহকারী পরিচালক ছিলেন তিনি। এবার তাকে নিয়েই নতুন একটি কমেডি-ড্রামা তৈরি করবেন করণ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.