নতুন গ্যালাক্সি এ৭ এর চমক ফাঁস

0

তথ্য ও প্রযুক্তি : ‘মেকানিজম’ ঠিকঠাক থাকলে বাজার দখলের শীর্ষস্থান ধরে রাখাটা ব্যাপারই না। এটাই বারে বারে দেখিয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি ‘এ’ সিরিজের ফোনগুলো। এবার এই সিরিজের আরেকটি ফোন আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান হ্যান্ডসেট জায়ান্ট, যার নাম ‘গ্যালাক্সি এ৭ (২০১৭)’।

সম্প্রতি ডিভাইসটি ভেসে উঠেছে বেঞ্চমার্ক ওয়েবসাইট ‘জিএফএক্সবেঞ্চ’-এ। পাশাপাশি, ওয়াই-ফাই সার্টিফিকেশনও পেয়েছে ডিভাইসটি। এতে এর চমক সম্পর্কে জেনে গেছে প্রযুক্তি দুনিয়া।

এই ফোনটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হবে এর ক্যামেরা। এর সামনে ১৬ মেগাপিক্সেলের (এমপি) ক্যামেরা থাকবে, ফ্রন্ট ক্যামেরা হবে ৭ এমপির। দুটো ক্যামেরা দিয়েই এইচডি কোয়ালিটির ভিডিও করা যাবে।

গ্যালাক্সি এ৭ (২০১৭) হ্যান্ডসেটে থাবে ৫.৭ ইঞ্চির সুপার অ্যামোলিড ফুল এইচডি ডিসপ্লে, যা পুরনো মডেলটির (৫.৫ ইঞ্চি) তুলনায় সামান্য বড়। এতে স্যামসাং এক্সিনস অক্টাকোর প্রসেসরের সঙ্গে থাকবে ৩ জিবি র‍্যাম, ইন্টারনাল মেমোরি হবে ৩২ জিবি যা মাইক্রো এসডিকার্ড দিয়ে আরও অনেক বাড়ানো যাবে। এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শম্যালো

থাকবে আইপি রেটিং, এতে ধুলো ও জলে এই হ্যান্ডসেটের কোনও ক্ষতি হবে না। মেটাল বডির স্মার্টফোনটিতে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। চমক থাকবে ডিভাইসটির ব্যাটারিতেও। দুর্নাম ঘুচাতে এতে জুড়ে দেয়া হবে ৩৫০০ এমএএইচ-এর ব্যাটারি।

বাজারে জোর গুঞ্জন, আগামী ডিসেম্বরেই গ্যালাক্সি এ৭ (২০১৭) উন্মোচন করতে পারে স্যামসাং। তবে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দক্ষিণ কোরিয়ান হ্যান্ডসেট জায়ান্ট। স্মার্টফোনটির দামের কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.