সীতাকুণ্ডে লরি-ট্রাক সংঘর্ষে ড্রাইভার নিহত

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় সকাল সাড়ে ৬ টার সময় সড়ক দূর্ঘটনায় রবিউল ইসলাম (৩৭) নামের এক ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে কুমিরা লতিফা সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাড়াঁনো কেএসআরএম ষ্টীল মিলের লম্বা বীম বোঝায় লরিকে দ্রুত গতিতে আসা বালু ভর্তি একটি ড্রাম ট্রাক সজোরে ধাক্কা দিলে লরিতে থাকা লম্বা বীম ট্রাকে ঢুকে পড়লে ড্রাইভার আটকে পড়ে সেখানেই তার মৃত্যু হয়। প্রায় দুই ঘন্টা আটকে থাকার পর কুমিরা ফাঁড়ির পুলিশ ঘটনাস্হলে এসে লাশটি উদ্ধার করে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান জানায়,সকাল সাড়ে ৬ টার সময় ঘন কুয়াশার কারণে রাস্তায় দাড়িঁয়ে থাকা বড় লরিটিকে দেখতে না পেয়ে দ্রুত গতিতে আসা বালু ভর্তি ট্রাকটি ঢুকে পড়ে লরির ভিতর এতে চাপা পড়ে দুর্ঘটনাস্হলেই মারা যায় ট্রাকের ড্রাইভার। নিহত ড্রাইভার রবিউল ইসলাম রাজবাড়ি জেলার পানশা থানার বাণিয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.