আইন কলেজ ছাত্রদলের দেয়ালিকা উদ্বোধন

0

সিটিনিউজবিডি : মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম আইন কলেজ শাখার উদ্যোগে অদ্য বিকাল ৪টায় দেওয়াল পত্রিকা-‘ডিসেম্বর আমার অহংকার’ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বিজয়ের চেতনাকে শানিত করে অগণতান্ত্রিক শক্তিকে রুখে দাঁড়াতে হবে। বক্তারা বলেন, ১৯৭১ পূর্ববর্তী সময়ে পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক পূর্ব বাংলার জনগণের উপর যে শোষণ, নির্যাতন, সকল প্রকার বৈষম্যমূলক ও অগণতান্ত্রিক আচরণ করা হয়েছে যার প্রেক্ষিতে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ, অসন্তোষ এবং স্বাধীনতার চেতনা জাগ্রত হয়েছে। তারই ফলশ্রুতিতে ৭১ এ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে সকল প্রকার অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক আচরণের সমুচিত জবাব দেওয়া হয়েছে।

বক্তারা আরো বলেন, বর্তমানেও নব্য বাকশালী শাসকগোষ্ঠী কর্তৃক স্বাধীন বাংলাদেশের শান্তিকামী ও গণতন্ত্রকামী জনগণের বাক স্বাধীনতা ও ভোটাধিকারকে হরণ করে, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে যে মধ্যযুগীয় বর্বরতা কায়েম করা হয়েছে তা পাকিস্তানি শাসক গোষ্ঠীর বর্বরতাকেও হার মানায়। বক্তারা আরও বলেন, যে গণতান্ত্রিক চেতনাকে বুকে ধারণ করে বাংলার মানুষ পাকিস্তানী শাসকগোষ্ঠীর অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, বর্তমানেও স্বৈরাচারী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সে গণতান্ত্রিক এবং বিজয়ের চেতনাকে ধারণ করে রুখে দাঁড়াতে হবে।
চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সভাপতি মো: রবিউল হোসেন রবি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: আলমগীরের সঞ্চালনায় উক্ত দেওয়াল পত্রিকার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য ও চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জায়েদ বিন রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি বাবুল আকতার।
এতে আরও বক্তব্য রাখেন আইন কলেজ ছাত্রদলের সহ সভাপতি আবু নাছের বিন হাশেম, মো: ইকবাল হোসেন, পাঁচলাইশ থানা ছাত্রদল নেতা জাহেদ হোসেন খান জসি, এসলাহ উদ্দিন সুমন, সহ সাধারণ সম্পাদক তানভীর আলম, সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, দেওয়াল পত্রিকার সম্পাদক প্রথম বর্ষের ছাত্রনেতা মো: মহিউদ্দিন, সম্পাদকমন্ডলীর সদস্যবৃন্দ যথাক্রমে মো: আতিকুর রহমান, ফাওয়াদ আমিন, মোছলেম উদ্দিন, মো: ইউছুফ, খাইর উদ্দিন, আসহাব কোরাইশী, মো: সাগর প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.