দক্ষতা নিজের সম্পদ দক্ষ জনশক্তি দেশের সম্পদ -প্রবাসী কল্যাণ মন্ত্রী

0

চট্টগ্রাম : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ।
তিনি আজ বৃহ:বার১৫ ডিসেম্বর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে আল গার্নি- গ্রীনল্যান্ড স্কীল ট্রেনিং প্রজেক্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্ঠায় পুরুষের পাশাপাশি নারী কর্মীর বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে নারী কর্মীরা আরো অধিক রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে। তিনি বলেন, ৪০টি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ চলছে। প্রতি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামকে ই-মনিটরিং এর আওতায় আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে সকল প্রশিক্ষণ কেন্দ্রকে ই-মনিটরিং এর আওতায় আনা হবে।

জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামসুন নাহার, আল গার্নি প্রতিষ্ঠানের প্রতিনিধি খালেদ আল গার্নি মারসু, গ্রীণল্যান্ড গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাই বক্তৃতা করেন।
পরে মন্ত্রী নগরীর ডিসি হিলে বঙ্গবন্ধু বই মেলা ও মুক্তিযুদ্ধের বিজয় উৎসব অনুষ্ঠানে যোগ দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.