খেলাঘরের জাতীয় পতাকা মিছিল অনুষ্ঠিত

0

সিটিনিউজবিডি :  জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর, চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আজ ১৫ ডিসেম্বর বিকাল ৪টায় এক জাতীয় পতাকা মিছিল জামালখান প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হয়। মিছিলের পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশ সংগঠনের সভাপতি প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিনের সভাপতিত্বে ও এস এম জাহিদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ন্যাপ কমিনিষ্ট পার্টি, ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর কমান্ডার মো: শাহ আলম, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদ, খেলাঘর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদ সদস্য অমল কান্তি নাথ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বাংলাদেশে ধর্মীয় সাম্প্রদায়িক হানাহানি ও জঙ্গীবাদের উত্থানে উদ্বেগ প্রকাশ করে বলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হয়নি বলেই জাতিকে আজকে এই সংকট মোকাবেলা করতে হচ্ছে। সভায় বক্তারা ৭২ এর সংবিধান পুন: প্রবর্তন করে একটি অসাম্প্রদায়িক সুখী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা বেলুন উড়িয়ে জাতীয় পতাকা মিছিলের উদ্বোধন করেন। এ সময় মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, তপন দস্তীদার, উদয়ন নাগ, ফজল আহমদ, শহিদুল হক চৌধুরী, সাধন চন্দ্র বিশ্বাস, আকবর খান, সরীন্দ্র নাথ সেন, মো: ইউসুফ, সালামত উল্লাহ, সৈয়দ আহমদ প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.