ছেলের মা হলেন কারিনা কাপুর

0

বিনোদন : বিশ্বের বিভিন্ন প্রান্ত যখন বড়দিন ও ইংরেজি নববর্ষের অপেক্ষায়, সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের অগণিত ভক্ত ও তাদের পরিবার নতুন অতিথির জন্য প্রহর গুনছিলো। অবশেষে সুখবর এসেছে।

পুত্রসন্তানের মুখ দেখেছেন সাইফ ও কারিনা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাদের ছেলের জন্ম হয়। ছেলের নাম রাখা হয়েছে তৈমুর আলি খান।

কারিনার মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান এক্সপ্রেস। খবরে বলা হয়েছে, মা ও ছেলে দু’জনই সুস্থ আছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কারিনা সন্তান জন্ম দিয়েছেন। তবে কারিনা-সাইফের ছেলের নাম এখনোই ঘোষণা দেয়নি নবাব পরিবার। হাসপাতালে কারিনার পাশে রয়েছেন কারিনার বাবা রণধীর কাপুর ও বোন কারিশমা কাপুর।

নবজাতকের নানা রণধীর কাপুর উচ্ছ্বসিত হয়ে গণমাধ্যমকে বলেছেন, ‘আজ আমাদের খুশির দিন। কারিনা ও তার ছেলে সুস্থ আছেন।’

সাইফ-কারিনার সম্পর্কের শুরু ২০০৭ সালে। এরপর ২০০৯ সালের অক্টোবরে প্রকাশ্যে তাদের প্রেমের কথা জানান সাইফ। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.