বিয়ে করলেন মল্লিকা

0

বিনোদন : বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ফ্রান্সের প্যারিসে বসবাস করছেন তিনি। তবে ফ্রান্সের রিয়েল এস্টেট ব্যবসায়ী সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে অনেক দিন ধরে প্রেম করছেন মল্লিকা। এবার শোনা যাচ্ছে, গোপনে সিরিলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

সম্প্রতি মল্লিকা তার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে সিরিল ও তার বেশ কিছু রোমান্টিক মুহূর্তের ছবি পোস্ট করেন। এবং তার প্রেম জীবনের নানা বিষয় শেয়ার করেন। একটির ছবির ক্যাপশন মল্লিকা লিখেন, ‘প্রেমে পড়া খুবই সুন্দর একটা অনুভূতি, তুমি যাকে ভালোবাস যদি সেও তোমাকে ভালোবাসে।’

এর আগেও খবর চাউর হয়েছিল মল্লিকা-সিরিল বিয়ে করেছেন। কিন্তু পরবর্তীতে মল্লিকা জানান, এ সব খবর ভুয়া। তবে এবারের বিয়ের খবর সত্য না মিথ্যে তা জানার জন্য অপেক্ষা করতে হবে কারণ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি মল্লিকা।

প্যারিসে কয়েকজন বন্ধুর মাধ্যমে মল্লিকার সঙ্গে পরিচয় হয় সিরিলের। মল্লিকাকে দেখার পরই নাকি তার প্রেমে পড়েন সিরিল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.