ইউটিউবে সাড়া ফেলেছে আমিরের গান

0

বিনোদন : ‘আতি ক্যায়া খান্ডালা’-র পর ‘দঙ্গল’-এর ‘ধক্কড়’। আমির খানের গাওয়া দ্বিতীয় গান। সেই গানটি ইতিমধ্যেই ইউটিউবে সাড়া ফেলেছে। আমিরের গাওয়া ‘ধক্কড়’ ভার্সনটি মুক্তি পেয়েছে মাত্র এক দিন আগে। এরই মধ্যে প্রায় সাড়ে চার লক্ষ দর্শক গানটি শুনে ফেলেছেন।

১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘গুলাম’ ছবিতে অভিনয় করেছিলেন আমির খান ও রানি মুখোপাধ্যায়। ওই ছবিতে দারুণ জনপ্রিয় ‘আতি ক্যায়া খান্ডালা’ গানটি গেয়েছিলেন নায়ক নিজেই। সেটিই ছিল ছবির জন্য গাওয়া আমিরের প্রথম গান। কিন্তু দীর্ঘ ১৮ বছর পর আবারও ছবির জন্য গাইলেন তিনি।

এই গানের মাধ্যমেই ‘দঙ্গল’ ছবিতে আমিরের দুই অনস্ক্রিন মেয়ে ফতিমা সানা শেখ এবং শানয়া মলহোত্রকে দর্শকদের সঙ্গে আলাপ করানো হচ্ছে। গানের ফাঁকে ফাঁকে চলছে ‘ধক্কড়’ গার্লদের সঙ্গে কুস্তিগীরদের লড়াই। ৫১ বছরের আমিরের চোখে সুর্মা আর পরণে র‍্যাপ আর্টিস্টদের পোশাক। সঙ্গে দুর্দান্ত ডান্স পারফরম্যান্স। সব মিলিয়ে জমজমাট আমিরের গাওয়া ‘ধক্কড়’।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.