প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

0

সিটিনিউজবিডি : চিকিৎসকদের সংগঠন প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বার্ষিক প্রকাশনা উৎসব, রিফ্রেশার্স কোর্সের সনদপত্র বিতরণ ও বিজয় দিবসের আলোচনা সভা আজ ২০ ডিসেম্বর নিজস্ব কার্যালয় দক্ষিণ হালিশহর বন্দরটিলায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডা. মুহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দিন ও হানিফ খান জিলানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের এক্স হেলথ ডাইরেক্টর ডা. মুহাম্মদ নুরুল আলম।

বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক বন্দনা দাশ। ফৌজদার হাট বি.আই.টি.আইডি এর সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ মামুনুর রশিদ, ইনসেফটা ফার্মার রিজিওনাল ম্যানেজার এস.এম. জাহিদ আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজী এম.এ. মনসুর, ডা. পি.কে. দাশ, ডা. মারুফ রহমান মনু, ডা. আনোয়ার হোসেন রাসেল, ডা. মুহাম্মদ গিয়াস উদ্দিন, উদায়ন কান্তি মিত্র, ডা. আনোয়ার, ডা. কামাল উদ্দিন, ডা. উত্তম মজুমদার, ডা. আবুল খায়ের। অনুষ্ঠানে প্রধান অতিথি বার্ষিক প্রকাশনা চিকিৎসক প্রবাহ’র মোড়ক উম্মোচন করেন।
প্রধান অতিথি বলেন, সমাজে দুস্থ মানুষের চিকিৎসার জন্য সংগঠনটি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। চিকিৎসা সেবার ব্রত নিয়ে মানুষের সেবার পাশাপাশি সংগঠনটি দীর্ঘদিন যাবৎ চিকিৎসা, বিজ্ঞান বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার রিফ্রেশার্স ফোস, ফ্রি ফ্রাইডে ক্লিনিক পরিচালনা জাতীয় টিকা দিবসের মতো সামাজিক কর্মকান্ডগুলো পালন করে যাচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.