মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের খৈয়াছড়া ঝর্ণা রাস্তার সম্মুখে অজ্ঞাত বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী আবু বক্কর সিদ্দিক (১৫) নিহত হয়। সে ২০১৭ সালে সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিলো।
সে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শেখের তালুক গ্রামের মহিন উদ্দিনের পুত্র। আবু বক্করও তারা কয়েকজন বন্ধু সকালে বড়তাকিয়ার খৈয়াছড়া ঝর্ণা দেখে বাসযোগে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় গ্রামের বাড়ী ফেরার জন্য খৈয়াছড়া ঝর্ণা রাস্তার মুখে দাঁড়ালে চট্টগ্রামগামী একটি বাসচাপায় গুরুতর আহত হয়। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।
সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল মোস্তফা বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী আবু বক্কর সিদ্দিক নিহতের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, বুধবার বিদ্যালয়ে নিহত শিক্ষার্থীর জন্য শোকসভা, কালো ব্যাজ ধারণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
