বিসিএস ডিজিটাল এক্সপো চট্টগ্রাম মেলায় “সুব্রা সিস্টেমস লিমিটেড”
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে গত রোববার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘বিসিএস ডিজিটাল এক্সপো চট্টগ্রাম ২০১৬’ শীর্ষক কম্পিউটার মেলা ও প্রদর্শনী। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) চট্টগ্রাম শাখা নগরের জিইসি কনভেনশন সেন্টারে এ মেলার আয়োজন করে। মেলার উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। মেলায় সুব্রা সিস্টেমস লিমিটেড প্রফেশনাল অ্যাকাউন্টেট এবং সফটওয়্যার প্রোগ্রামারদের ২ নং স্টলে একটি প্রতিষ্ঠান রয়েছে।
সুব্রা সিস্টেমস লিমিটেড প্রফেশনাল অ্যাকাউন্টেট এবং সফটওয়্যার প্রোগ্রামারদের যৌথ উদ্যোগে বিশ্বমানের এ্যাপলিকেশন সফটওয়ার ডেভেলপ করে আসছে। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরণের প্রায় ত্রিশটির ও বেশি বিজনেস সল্যুশন ডেভেলপ করে যা প্রায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে সফলতার সাথে ব্যবহৃত হচ্ছে। স্যুব্রা সিস্টেমস এর অন্যতম কিছু সল্যুশনের মধ্যে গার্মেনটস ই আর পি, লেদার ই আর পি, হসপিটাল ইআরপি, HRIS, Inventory, Accounting সফটওয়্যার অন্যতম।
এই প্রতিষ্ঠানটি BCS Digital Expo 2016, Chittagong এর ২ নম্বর স্টল এ প্রদর্শন করছে। প্রতিষ্ঠানটির সিইও নাজমুল হোসেন সিদ্দিকী এসিএ জানান যে চট্টগ্রামে তড়িৎ সেবা প্রদানের লক্ষ্যে সুব্রা সিস্টেমস লিমিটেড এবং রয়েকস টেকনোলজি যৌথভাবে চট্টগ্রামে ব্যবসায়িক কার্যকলাপ শুরু করতে যাচ্ছে।
মেলায় ৮৯টি স্টল ও ৬টি প্যাভিলিয়ন রয়েছে। এতে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ ,কম্পিউটার, সফটওয়্যার,কম্পিউটার অ্যাকসেসোরিজ, নেটওয়ার্কিংসহ বিভিন্ন সামগ্রী স্থান পেয়েছে। মেলার প্রবেশমূল্য রাখা হয়েছে জনপ্রতি ২০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
