সিটিনিউজবিডি : বিপিএটিসি’র ৬৩ তম বুনিয়াদী ক্যাডারের বিভিন্ন কোর্সের প্রশিক্ষনার্থী একটি দল ২১ ডিসেম্বর বুধবার নগরভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের নিকট সিটি কর্পোরেশনের কার্যক্রম সম্পর্কে জানার আগ্রহ ব্যক্ত করেন ।
সিটি মেয়র প্রশিক্ষনার্থীদের আগ্রহের বিষয়ে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি নগরবাসী’র ট্যাক্সের উপর ভিত্তি করে পরিচালিত হয়। প্রশাসনিক ব্যয় সহ সেবাধর্মী কার্যক্রম সবই নাগরিকদের ট্যাক্সের ভিত্তিতে পরিচালিত হয়।
মেয়র বলেন, পারিচ্ছন্ন কার্যক্রম, যাতায়াত ও অবকাঠামোগত উন্নয়ন, আলোকায়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সেবা দিয়ে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সরকারের প্রকল্প সাহায্যের সাথে চসিক ২৫ % অর্থ যোগান দিয়ে থাকে।
আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামকে বিশ্ব মানের ক্লিন ও গ্রীন সিটিতে উন্নয়নের লক্ষ্যে ত্রি-বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আশা করা যাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই কাংখিত উন্নয়ন করা সম্ভব হবে। মেয়র ক্যাডারে সার্ভিসের কর্মকর্তাদের দক্ষতা, সততা ও আন্তরিকতা কামনা করে বলেন, বর্তমান ও আগামী প্রজন্মের দিকে দেশ তাকিয়ে আছে তাদের হাত ধরেই বাংলাদেশ মধ্য আয়ের দেশ ও উন্নত দেশে রূপ লাভ করবে।
এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা ড.মুহম্মদ মুস্তাফিজুর রহমান, মেয়র মহোদয়ের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সনজিদা শরমিন, সিটি ম্যাজিষ্ট্রেট যুথিকা সরকার, প্রশিক্ষনার্থীদের মধ্যে নারায়নগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল মাসুদ, মাদারীপুর ডিসি অফিস এর সহকারী কমিশনার মো. আবিদুর রহমান, গণপূর্ত অধিপ্তর ঢাকা’র সহকারী প্রকৌশলী মো. রাশেদুল ইসলাম, ডিসি অফিস বগুড়ার মো. সাইফুল ইসলাম, ডিসি অফিস খুলনার অংগ্যজাই মারমা, ময়মনসিংহের কৃষি সম্প্রসারন কর্মকর্তা মেহেদী হাসান, ভোলা লালমোহন উপজেলার মৎস্য কর্মকর্তা আল মামুন, কিশোরগঞ্জের কৃষি সম্প্রসারন কর্মকর্তা শারমিন সুলতানা, ডিসি অফিস ঢাকার সহকারী কমিশনার নাছরীন আক্তার, কর অঞ্চল-৪ ঢাকার সহকারী কর কমিশনার মোছা. আয়েশা সিদ্দিকা, গাজীপুর ডিসি অফিস এর সহকারী কমিশনার নীলিমা রায়হানা ও কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় এর সহকারী কমিশনার ফারজানা রহমান উপস্থিত ছিলেন।
