ফেইসবুক খুঁজে দিলো নিখোঁজ শিশুকে

0

সুজিত দত্ত,পটিয়া প্রতিনিধি :  পবিত্র দাশ। বয়স মাত্র ৬ বছর। গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তি নিকেতন এলাকাতে। একই জেলার বোয়ালখালী উপজেলার মাসীর বাড়িতে বেড়াতে এসে গত (রোববার) নিখোঁজ হয় মাত্র ৭ বছরের এই শিশুটি। নিখোঁজের মাত্র ১৪/১৫ ঘণ্টার মধ্যেই শিশু পবিত্র দাশ তার পরিবারের কাছে ফিরেছেন। যার সবচেয়ে বড় অবদান ফেইসবুকের।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার সকাল ৯টায় পথ হারিয়ে গোপীনাথ বোয়ালখালী থেকে চলে আসে পাশের উপজেলা পটিয়াতে। স্থানীয়রা পবিত্র দাশকে দেখতে পেয়ে স্থানীয় পৌর কাউন্সিলর কামাল উদ্দিন বেলালকে বিষয়টি জানালে তিনি পটিয়া থানা পুলিশকে জানান।

পটিয়া থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের সহোযোগীতায় খুঁজে পাওয়া সেই ৬ বছরের শিশু গোপীনাথের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ স্থানীয় কিছু অনলাইন পত্রিকায় প্রকাশিত হলে ছেলেটির পরিচয় পাওয়া যায়। এরপর রাত সোয়া ১২টায় নিখোঁজ পবিত্রের পরিবার পটিয়া থানা পুলিশ থেকে তাকে নিয়ে যায়।

পবিত্রের মামা উত্তম মহাজন বলেন, রোববার সকাল ৯ টার দিকে চা খেয়ে সে খেলতে বের হয়। এরপর থেকে গোপীনাথকে পাওয়া যাচ্ছিলনা। তার সন্ধানে এলাকায় মাইকিং করা হয়েছে। এছাড়া উপজেলার সম্ভাব্য স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি গোপীনাথকে। হঠাৎ করে তার পিতা বাসু দাশ জানতে পারেন গোপীনাথ পটিয়া থানাতে আছেন। তাকে পাওয়া গেছে। পরে আমরা রাতে গিয়ে পটিয়া থানা থেকে শিশু পবিত্রকে নিয়ে আসি। তিনি বলেন, থানা পুলিশ ও স্থানীয় কয়েকজন সাংবাদিকদের কারণে আমরা আমাদের হারিয়ে যাওয়া ভাগিনাকে ফিরে পেয়েছি। পুলিশ ও সাংবাদিকদের চেষ্টায় গোপীনাথ তার মায়ের কোলে ফিরেছে। কি ভাবে খোঁজ পেলেন এমন প্রশ্নের জবাবে উত্তম মহাজন বলেন, “ফেইসবুকে” আমার ভাগিনার ছবি দেখে আমরা তাকে খুজেঁ পেয়েছি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, ‘একটি শিশুকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে যতটুকু কাজ করার দরকার ছিলো আমরা সেটা করেছি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.