মালয়েশিয়া থেকে দেশে ফেরার পথে মামুন ১৪ দিন ধরে নিখোঁজ
মিরসরাই প্রতিনিধি : মালয়েশিয়া থেকে দেশে এসে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন মিরসরাইয়ের আবদুল্লাহ আল মামুন (২৫)। সে দীর্ঘ ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মামুন উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের হাজী নুরুল আবছারের পুত্র। মামুন বিবাহিত, তার একটি কন্যা সন্তান রয়েছে। তার গায়ের রং শ্যামলা, সে মানসিক ভারসাম্যহীন।
চলতি মাসের ১৪ ডিসেম্বর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে শান্তিবাগ দিয়ে ফেরার পথে রাত প্রায় ৩ টার সময় থেকে পরিবারের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরবর্তীতে আত্মীয়স্বজন শান্তিবাগ এলাকায় খোঁজখবর নিয়ে তার কোন সন্ধান পায়নি। এই ব্যাপারে মামুনের পিতা নুরুল আবছার জোরারগঞ্জ থানায় একটি সাধারন ডায়রি (নং-১২৫০) করেছেন। যদি কোন হৃদয়বান ব্যক্তি মামুনের খোঁজ পেয়ে থাকেন তাহলে এই নম্বরে ০১৮২৯-৪৫৬৪৩৬ যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে তার পরিবারের পক্ষ থেকে।
